ভোলায় চিকিৎসা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আহত

আপডেট: February 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: স্ত্রীর চিকিৎসা শেষে ফেরার পথে মাছবোঝাই ন‌ছিম‌নের ধাক্কায় মোটরসাইকেিল আরোহী এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও।শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপ‌জেলার মু‌চিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।নিহত যুবকের নাম মো. সোহাগ ওরফে ভুট্টু (২৫)।  তিনি বোরহানউদ্দি ন উপ‌জেলার টবগী ইউনিয়‌নের ৯নং ওয়া‌র্ডের মুলাইপত্তন গ্রা‌মের মো. আবু তা‌হে‌রের ছে‌লে। আহত গৃহবধূর নাম সাথী আক্তার (২০)।  তাকে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বি‌কা‌লে সোহাগ তার স্ত্রী সাথী‌আক্তারকে ডাক্তার দেখা‌নোর জন্য মোটরসাইকেলে বোরহানউদ্দিন যান। ডাক্তার দে‌খি‌য়ে ফেরার প‌থে রাতে উপজেলার মু‌চিরপুল এলাকায় আস‌লে চরফ্যাশন থেকে ভোলাগামী মাছবোঝাই একটি ন‌ছিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে সোহাগ ও তারা স্ত্রী সাথী আহত হন।  স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন হাসপাতা‌লে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।আহত সাথী আক্তার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।বোরহানউদ্দি্ন থানার ওসি মো. মাজাহারুল আমিন জানান, ন‌ছিম‌নটি জব্দ করা হ‌লেও এর চালক পলাতক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network