১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম

ভোলায় জোয়ারের পানিতে ভেসে এলো হরিণ শাবক

আপডেট: অক্টোবর ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,ভোলা: ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। সোমবার বেলা ১১টার দিকে তজুমদ্দিন উপজেলার বাসন ভাঙাচরের গভীর বনে ওই হরিণ শাবকটিকে অবমুক্ত করে বন বিভাগ।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমীন জানান, রোববার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে ভাসতে দেখে হরিণ শাবকটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

পরে জেলেরা স্থানীয় চৌকিদার মো. মিজানকে খবর দিয়ে তার হতে তুলে দেন হরিণ শাবকটি। এর পর মিজান চৌকিদার আমাদের থানায় খবর দিলে আমরা হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করি।ভোলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ওই হরিণ শাবকটিকে আমরা আজ বাসন ভাঙারচরের গভীর বনে অবমুক্ত করেছি। হরিণ শাবকটির বয়স প্রায় দুই মাসের মতো হবে। তবে ধারণা করা যাচ্ছে, হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় সেটি ভেসে আসে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network