শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়ল ৩ কেজি ওজনের রাজা ইলিশ

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ।স্থানীয়রা এই ধরনের বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকে।বৃহস্পতিবার রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে।ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় জমে যায়।

কাদির মাঝি জানান, চরনিজাম সংলগ্ন মেঘনায় তার জালে ২০৮০টি ইলিশ মাছ ধরা পড়ে।ধরা পড়া ইলিশের মধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ওই রাজা ইলিশটিও ছিল।মাছটি বাজারে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করতে পারতেন।

তবে আড়ৎদার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লা কাজলকে মাছটি উপহার হিসাবে দিয়েছেন বলে জানান কাদির মাঝি।

ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল যুগান্তরকে জানান, এ সময় এত বড় ইলিশ জেলেদের জালে সচরাচর ধরা পড়ে না।ইলিশ মাছটি কাদির মাঝি উপহার হিসাবে আমার কাছে পাঠিয়েছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু জানান, টানা বৃষ্টিতে সাগর থেকে বড় বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে মেঘনায় আসছে।আরও কয়েকদিন এভাবে বৃষ্টিপাত হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network