শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভোলায় অসহায়দের খাদ্য সামগ্রী দিলো কোস্টগার্ড

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মেঘনা নদীর র্তীরে অসহায় দরিদ্র ও ভাসমান বেদে সম্প্রদায়ের ৩৬০ জনকে খাদ্য সামগ্রী দিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

সোমবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন, বিশ্বরোড, রাজাপুর ভাংতির খাল এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. সাকিল ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কোস্টগার্ডের সদস্যরা।

এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. (মিডিয়া কর্মকর্তা) মো. সাকিল জানান, দেশে যেকোনো দুর্যোগের সময় বিশেষ করে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ মানুষের পাশে থাকে কোস্টগার্ড। এবারো করোনার কারণে কর্মহীন উপকূলীয় জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছে কোস্টগার্ড। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভোলায় ৩৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।  প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা প্রদান করা হয়েছে। আমরা শুধু খাদ্য সহায়তা দিচ্ছি এমনটি নয়, এ উপকূলের বাসিন্দাদের যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে অতীতের সময়ের মতো তাদের পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছি। বিশেষ করে করোনা পরিস্থিতিতে ঊর্ধ্বতনের নির্দেশনা মেনে উপকূলের মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network