আপডেট: January 18, 2021
দ্বীপজেলা ভোলায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে দুই শতাংশ জমি ও পাকা ভবন (ঘর) বরাদ্দ পেয়ে শোকরিয়া আদায় করছে ৫২০ দরিদ্র পরিবার। এ যেন উন্নত জীবনের প্রতিচ্ছবি। লাল-সবুজের চালা, দুই কক্ষের পাকা ঘর, প্রতি ঘরের সামনে বারান্দা, দুটি বেড রুম, কিচেন, টয়লেটসহ অ্যাটাচড বাথ। সামনে পাকা সড়ক, থাকছে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা। আধুনিক ও উন্নত জীবনযাত্রার সব সুযোগ-সুবিধা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র পরিবারকে এসব জমি ও ঘর উপহার দিচ্ছেন। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে ঘর ও জমির দলিল বিতরণ করা হবে ওইদিন। ইতোমধ্যে লটারির মাধ্যমে ঘর বরাদ্দের কাজও সম্পন্ন হয়েছে।

