শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

ভোলায় মেয়েকে যৌন নির্যাতন, স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

আপডেট: March 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় স্কুলপড়ুয়া মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় মামলার পর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটি দ্বিতীয় বিয়ে। প্রায় সময় তাদের ঝগড়া হতো। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গের এক-তৃতীয়াংশ কেটে ফেলেন ওই নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন আহত স্বামী। এরপর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network