শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ভোলায় র‍্যাবের অভিযানে চাঞ্চলকর ধর্ষণ মামলার মূলহোতা আটক

আপডেট: March 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার আলোচিত গণধর্ষণ এবং পর্নোগ্রাফি মামলার মুল হোতা মো. নিবিড়কে (২১) অভিযান চালিয়ে আটক করেছে বরিশাল র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল।

বৃহস্পতিবার দুপুরে ভোলা র‍্যাব ক্যাম্প কমান্ডার এক্স বিএন লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র‍্যাব সর্বদা সোচ্চার আছে। তিনি আরো জানান

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলা কর্তৃক একটি অভিযান পরিচালনা করে আজ সকাল ৮ টায় দক্ষিণ আইচা থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী এবং ঘটনার মূল পরিকল্পনাকারী নিবিড় কে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের পাঙ্গাশিয়া লঞ্চঘাট হতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামি নিবিড় ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ডের মো. লোকমান হোসেন এলাহীর ছেলে। এনিয়ে এঘটনায় ৩ জনকে আটক করে র‍্যাব।আসামি নিবিড়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামীকে অফিসার ইনচার্জ, দক্ষিণ আইচা থানা, ভোলা বরাবর হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network