শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

মঠবাড়িয়ায় অতিবৃষ্টি ও জোয়ারের তোড়ে সড়ক ধসে যান চলাচল বন্ধ

আপডেট: July 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও খালের অস্বাভাবিক জোয়ারের তোড়ে উপজেলার মিরুখালী-ভগীরথপুর পাকা সড়ক ধসে গেছে। এতে মিরুখালী ইউনিয়ন বাজারের সাথে ভগীরথপুর হয়ে ভাণ্ডারিয়া, চরখালী সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে পাকা সড়কটি দেবে এ চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি করে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে ও খালের অস্বাভাবিক জোয়ারের চাপে  উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভগীরথপুর পাকা সড়ক দেবে নালার সৃষ্টি করে।

মিরুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ জানান, চলতি বর্ষা মৌসুমে অবিরাম বর্ষণে সড়কটি দেবে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাময়িক সচল করতে ইউনিয়ন পরিষদ হতে শুক্রবার দেবে যাওয়া স্থানে মাটি বালু ও ইট দিয়ে সাময়িক মেরামতের কাজ চালানো হচ্ছে। তবে সড়কটি দ্রুত সেখানে মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সড়ক সচল করতে সাময়িক মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পাকা সড়কটি এলজিইডির আওতায়। উপজেলা প্রকৌশলীকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network