আপডেট: May 11, 2021
পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা গোলাম সরোয়ার শাহিন, রেজাউল করিম মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, কামরুল ইসলাম মনির, আল-আমীন, যুবদল নেতা কাওসার মোক্তার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন প্রমুখ।

