শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে কিশোরকে নির্যাতন

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোবাইল চোর সন্দেহে সানাউল (১৩) নামে ছিন্নমূল এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার হোগলপাতি গ্রামে একটি ফার্মেসিতে আটিকিয়ে প্লাস দিয়ে ওই কিশোরের হাতের আঙুল ও নাক চেপে-চেপে নির্যাতন করা হয়।

পরে স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্য ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে এলে পুলিশ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।  সানাউল হোগলপাতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।গুরুতর আহত সানাউল জানায়, সে একটি মোবাইল সিমকার্ড কুড়িয়ে পেয়ে এক সপ্তাহ ধরে ব্যবহার করছে। বুধবার সন্ধ্যার পর স্থানীয় মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ওষুধ ব্যববসায়ী সোহাগ ও অন্য দুজন তার ফার্মেসিতে আটকিয়ে মোবাইল চোর সন্দেহে প্লাস দিয়ে তার শরীরে নির্যাতন চালায়।

স্থানীয় চৌকিদার জসিম উদ্দিন বলেন, সানাউলের চিৎকার শুনে প্রথমে রাত ৮টার দিকে ওই ফর্মেসির দরজায় ধাক্কা দিই এবং মারতে নিষেধ করে আমি তারাবি নামাজে চলে যাই।  রাত ১১টার দিকেও তাকে মারধর করার খবর পেয়ে মেম্বরকে নিয়ে সানাউলকে উদ্ধার করি।

ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, সানাউলের ওপর নির্যাতনের সংবাদ পেয়ে চৌকিদারের সহযোগিতা নিয়ে উদ্ধার করে প্রথমে থানায়, পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, যে মোবাইল চুরি করার অভিযোগ করেছে সেটি সোহাগেরও নয়। অহেতুক ছেলেটাকে নির্যতন করা হয়েছে। এ ব্যপারে ওষুধ ব্যবসায়ী সোহাগের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মঠবাড়িয়া থানর ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network