শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মনপুরায় বিরল প্রজাতির জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

আপডেট: January 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা অবস্থায় ফের ৪০ কেজি ওজনের একটি অলিভ রিডল সি (জলপাই রঙা) বিরল প্রজাতির একটি জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। গত ১৮ দিন আগে এই প্রজাতির ৬০ কেজি ওজনের আরেকটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করেছিল বনভিবভাগ।

শুক্রবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করে বিকেলে ৪ টায় মনপুরা দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী।বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, চরপাতিালিয়া সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে মুঠো ফোনে জানায়। তখন মেঘনায় টহলে থাকা বনভিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বনভিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেলে দখিনা হাওয়া সীবিচ সংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।

মনপুরা বনভিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, মনপুরায় ১৮ দিনের ব্যবধানে ৪০ কেজি ওজনের অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network