মনোহরপুর তরুণ সংঘের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আপডেট: November 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর তরুণ সংঘের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২২শে নভেম্বর) বিকালে মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিম দিকে ভৈরব নদে বিভিন্ন জাতের এই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, শহিদুল ইসলাম, সাংবাদিক হাসান আহম্মেদ, এম.এইচ.সম্রাট, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুল, মনোহরপুর তরুণ সংঘের সভাপতি ইমরান হোসেন জনি, তরুণ সংঘের সদস্য সজল, তুহিন, শাকিল, সোহাগ, আশরাফুল, সাগর, আল-আমিন, খালিদসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা বলেন, মনোহরপুর তরুণ সংঘের উদ্যোগে আজ মাছের পোনা অবমুক্ত করা হলো। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের সকল ভালো কাজের সাথে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, মনে শক্তি ও সৎ সাহস থাকলে যেকোনো সংগঠনকেই সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। মনোহরপুর তরুণ সংঘের উদ্যোগে আজ মাছের যে পোনা অবমুক্ত করা হলো আগামী তিন মাস যদি এখান থেকে কোনো মাছ আহরণ করা না হয় তাহলে এর সুফল অত্র এলাকাবাসীর সবাই পাবে।

মনোহরপুর তরুণ সংঘের সভাপতি ইমরান হোসেন জনি বলেন, দীর্ঘদিন ধরেই সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে মনোহরপুর তরুণ সংঘ জড়িত আছে। আমার অনেক দিনের শখ ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করবো। আজ সেই ইচ্ছা পূরণ হলো। মাছ বড় হলে যেকোনো ব্যক্তিই এখান থেকে মাছ আহরণ করতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network