শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

আপডেট: February 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মসজিদে সিজদারত অবস্থায় ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার নীলফামারীর সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ি জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি মারা যান।

মৃত ভোলা কোরাইশী বাঁশবাড়ি পুরাতন কিলখানা এলাকার মৃত খয়রাতী কোরাইশীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী (কসাই) ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ভোলা। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লিদের ডাকাডাকিতে সাড়া না পেয়ে নামাজ শেষে মুসল্লিরা টের পান তিনি মারা গেছেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

মৃতের ছোট ভাই সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছর সপ্তাহে তিনদিন নফল রোজা রাখতেন।

সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন পড়া শিখছিলেন। তবে, এমন মৃত্যুর খবরে শহরজুড়ে আলোড়ন সৃষ্টির পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network