শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

মহেশপুর সীমান্তে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

আপডেট: July 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬শে জুলাই ২০২৫) ভোরে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

শনিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুমিল্লাপাড়া বিওপির টহল দল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মেইন পিলার ৬০/৭০-আর হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ বহনকারী ব্যক্তিকে বৃষ্টির মধ্যে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে।

এসময় ওই ব্যক্তি ৩টি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে পোটলা ৩টি কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে এসে খোলার পর ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করার পর জব্দকৃত স্বর্ণের বার ঝিনাইদহ জেলার সরকারি কোষাগারে জমা করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network