মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

আপডেট: July 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ টহল দল। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাট ক্ষেতের আইলের পাশ থেকে এই পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৩শে জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন সদর ও সামন্তা বিওপির সম্মিলিত একটি বিশেষ টহল দল মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে নামে।

রাত ১১টার দিকে সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাট ক্ষেতের আইলের পাশ থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল (ইউএসএ), দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি (৭.০৫ কেএফ)।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network