শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

মহেশপুর সীমান্তে বেনীপুর বিওপির টহলদলের অভিযান, স্বর্ণের বার জব্দ

আপডেট: April 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে। বুধবার (২৭শে এপ্রিল) দুপুরে সীমান্তের শুন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রাম হতে এসব স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বেনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৯টি (৭টি ছোট এবং ২টি বড়) স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করেন। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম। যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৬৬ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারসমূহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network