শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাকে মারধর করায় বাবাকে খুন

আপডেট: April 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করায় ছেলের হাতে খুন হয়েছেন দেলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ছেলে জয়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দেলু মিয়া নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পেছনে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন। শনিবার (১০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরুজ তালুকদার।

তিনি বলেন, ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দুলু মিয়া নেশার টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় ছেলে জয় বাধা দিলে তাকেও মারতে থাকেন দুলু।এমতাবস্থায় হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করেন জয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ছেলে জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network