শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

আপডেট: May 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটক বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও ছাত্র-জনতার একটি দল অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করে।দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network