২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

মাদারীপুরে “ধ্রুবতারা পরিবারের” উদ্যোগে বানর হত্যাকারীদের তীব্র প্রতিবাদ,শাস্তির দাবী

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুর জেলার চরমুগুরিয়ার ঐতিহ্যবাহী নিদর্শন প্রাকৃতিক বানর।মাদারীপুর সৃষ্টির লগ্ন থেকে বানর গুলো অবাধে চলাচল করে আসছে। কারো কোনো ক্ষতি করেছে এমন কোন নজির আমরা দেখি নি। মাঝেমধ্যে খাদ্যের তাগিদে বানর গুলো এলাকাবাসীদের উত্তপ্ত করে থাকে। এই উত্তপ্ত করা শুধুমাত্র নিতান্ত কোন উপায় না পেয়ে। সরকার কর্তৃক অনেকবার তাদের খাদ্য জোগানের জন্য তহবিল ধার্য্য করলেও তার সঠিক ব্যবহার আমাদের চোখে পড়ে নি। বরং কে বা কারা বানর গুলো নিধনের জন্য বিষ প্রয়োগ করে অসংখ্য বানর হত্যা করেছে।আমরা ‘ধ্রুবতারা পরিবার’ ঐসকল বানর খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এমন নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।বানর গুলোর খাদ্য জোগানে আমরা একত্রিত হয়ে সবাই এগিয়ে আসি। মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্ঠুরভাবে ১৫টি বানরকে হত্যা করা হয়েছে।মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বন বিভাগ।এমন নির্মম ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

মাদারীপুর সামাজিক বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ইদ্রিস মিয়া বলেন, চরমুগরিয়ায় দুই থেকে আড়াই হাজার বানর বসবাস করে।বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত বানরগুলোকে খাবারও দেয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network