শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে লকডাউনের ঘোষণায় বাজারে কেনাকাটার হিড়িক

আপডেট: April 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: এক সপ্তাহের লকডাউনের আগাম ঘোষণায় মাদারীপুরের বিভিন্ন বাজারে ক্রেতাদের অগ্রীম কেনাকাটার হিড়িক পড়েছে। চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে।

ক্রেতারা জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের এক সপ্তাহের লকডাউনের আগাম ঘোষণায় মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।

jagonews24

এদিকে এ আগাম ঘোষণাকে মানুষ সতর্কতা হিসেবেও গ্রহণ করেছে। বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় মানুষ ঘরে থাকার জন্য বেশি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় কিনে ঘরবন্দি হওয়ার পরিকল্পনা করছে।

অপরদিকে লকডাউনকে পুঁজি করে কিছু কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারী চোখে পড়েনি।

jagonews24

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার নামে মজুত করতে চাইলে অথবা ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network