শিরোনাম
গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ বরগুনায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল কাঁঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বালু উত্তোলককে ৫ লাখ টাকা জরিমানা গৌরনদীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর

আপডেট: November 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: মাদারীপুরে সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মালিকানাধীন ‘সার্বিক পেট্রোল পাম্পে’ ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) রাতে মাদারীপুর-ঢাকা মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হেলমেট পরা একদল ব্যক্তি পাম্প এলাকায় এসে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল।তারা পাম্পের অফিসকক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। আকস্মিক এ হামলায় পাম্পে কর্মরত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা তখন বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম।হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসে। তারা আমাদের উদ্দেশ্য করে পাম্পের অফিসকক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network