শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “Mizan Khan Welfare Foundation Bangladesh”

আপডেট: June 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: “ইউকে টিভি বিডি’র কমিউনিটি” উদ্যোগে যুক্তরাজ্যে ১১ জুন ২০২৬ বুধবার আয়োজিত এই বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট, কৃতী ও অনুকরণীয় ব্যক্তিদের সাফল্যকে তুলে ধরার এক ঐতিহ্যে পরিণত হয়েছে।

“ইউকে টিভি বিডি’র কমিউনিটি” এই বছরের অনুষ্ঠানে সমাজকল্যাণ, শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ  মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন! ক্রেস্ট গ্রহন করেন লন্ডন প্রবাসী বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃতি সন্তান বরিশাল বাণী’র উপ-সম্পাদক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান খান

মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের জন্য আর্থিক সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান খান এ সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বলেন, এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানবতার সেবায় নিবেদিত থেকে আমরা ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি এ অর্জনের জন্য ফাউন্ডেশনের সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও তাকে এই সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছে।উল্লেখ্য, মানবকল্যাণ ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবছর UK TV BD Community Award প্রদান করা হয়ে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network