শিরোনাম
বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

মালদ্বীপে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

আপডেট: December 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ বুধবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর যায় রাজধানী মালের হোটেল জিনে। সফরকালে এ হোটেলেই অবস্থান করবেন তিনি।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে দুপুর ১২টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করে।সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাত্ করবেন। প্রধানমন্ত্রী মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য দেবেন। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের প্ররিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া ১৩টি সেনা যান বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

আনুষ্ঠানিকতা শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। দুই নেতা যৌথভাবে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের সামনে তাঁদের কর্মসূচি উপস্থাপন করবেন। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network