শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: May 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুরের মামলায় দেবাশীষ কুমার মিঠুন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেবাশীষ কুমার মিঠুন (৩৭) মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বিমল চন্দ্র হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।

ওসি মো. শামীম হাওলাদার বলেন, মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের অফিস ভাঙচুর মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network