শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

আপডেট: July 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মির্জাগঞ্জ প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে আর্জেন্টিনার সমার্থক এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম, মো.বাবলু হাসান (২৮)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে,বাবলু হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসে নামজারি ও অনলাইনে আবেদনের নামে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত টাকা আদায় করতেন। ওই দিন দুপুরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। সহকারী কমিশনার ( ভূমি) মো. রাসেল মুন্সী জানান,ভূমি অফিস থেকে বাবলু হাসান নামে এক দালালকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network