মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত

আপডেট: March 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার সকালে ওই গ্রামের আশরাফ মিয়ার ছেলে সিয়াম (২) বাড়ির উঠানে খেলা করছিল। একটি কুকুর হঠাৎ এসে শিশুটিকে কামড়ে আহত করে।এরপর কুকুরটি ওই গ্রামের ফজলু মিয়া (৫০), গণি মিয়া (৫০), হেলেনা আক্তার (২০), হাবিবুরের ছেলেসহ ১১ জনকে কামড় দেয়।এদের মধ্যে হেলেনা আক্তারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাওয়ার কুমারজানী গ্রামের মোক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন বলেন, একটি কুকুর গ্রামের নারী ও শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network