আপডেট: July 25, 2020
রেজা হাওলাদার ,মুলাদী।। মুলাদীতে গত ২১ শে জুলাই থেকে সেভ দ্যা চিলডেন এর কারিগরি সয়তার সেইন্ট বাংলাদেশ এর উদ্যেগে ৭টি ইউনিয়নে শিশু ও কিশোরীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমন্বয়কারী মোসাঃ জেসমিন আক্তার। উপজেলার ৭টি ইউনিয়নে ১৫১৬ জন শিশু ও কিশোরীর ৪৫৪৮ প্যাকেট বিস্কুট বিতরন করা হয়। যার ৫৬টি দলে ভাগ করে শিশু ১১১৭ জন এবং ৩৯৯ জন স্কুল বর্হিভুত কিশোরী । এদের কে ৫৬টি দলে ভাগ করে বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোসাঃ জেসমিন আক্তার ও প্রকল্প কর্মকর্তা মোঃ শাহজালাল মুলাদী।

