১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হলো দুধল দরবার শরীফের মাহফিল

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে দুধল দরবার শরীফের ৮২তম বাৎসরিক আজিমুশ্বান মাহফিলের সমাপ্তি হয়েছে।সোমবার রাতে ঐতিহ্যবাহী দুধল ইসলামিয়া কামিল মাদ্রাসা ময়দানে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি হয়েছে।তিন দিনব্যাপী এ বৃহৎ ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত উলামায়ে কেরাম কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও নসিহত পেশ করেন। মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করে ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ।মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত করেন শাহছূফী আলহাজ্ব আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ আব্দুশ শাকূর, মুফতি হযরত মাওলানা শাহ মো. সফিউল্লাহ ও মুফতি হযরত মাওলানা শাহ মো. শরিয়াতুল্লাহসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেমগণ।

মাহফিলে বক্তারা ঈমান ও আমলের গুরুত্ব, আত্মশুদ্ধি, সুন্নাহর অনুসরণ এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিষয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। তারা দ্বীনি ইলম অর্জনের প্রয়োজনীয়তা, আলেমদের মর্যাদা এবং সমাজ সংস্কারে উলামায়ে কেরামের ভূমিকা তুলে ধরেন।

মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করবেন দুধল দরবার শরীফের গদিনিসীন পীর আলহাজ্ব মুফতি হযরত মাওলানা শাহ মো. সাইফুল্লাহ। মোনাজাতে তিনি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, অসুস্থদের শিফা এবং বিশ্বব্যাপী নিপীড়িত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন।

আয়োজক কমিটি জানান, গত ১৪-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি ছিল। আগত মুসল্লিদের জন্য অজু, নামাজ ও বসার সুব্যবস্থা করা হয়। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দায়িত্ব পালন করে।

মাহফিল শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল উলামায়ে কেরাম, আগত মুসল্লি ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপস্থিত মুসল্লিরা জানান, এ ধরনের আজিমুশ্বান মাহফিল মানুষের ঈমানী চেতনা জাগ্রত করে এবং সমাজে শান্তি-সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network