বরিশালে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

আপডেট: February 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে জামায়াতের প্রার্থীকে সহযোগিতার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার তিন বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

বহিষ্কৃতরা হলেন—গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনি কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করার অভিযোগে তাদের দলীয় সব পদ ও পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন বলেন, বহিষ্কারের চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।তবে বহিষ্কৃত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার দাবি করেন, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনও হাতে পাননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network