শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাউফলে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: February 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় শাকিল মৃধা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেল ৩টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার হয়।

নিহত শাকিল মৃধা বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। শাকিল ঢাকা-বাউফল-দশমিনা সড়ক লাইনের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ঘর থেকে বরে হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেননি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। তার পরনে শীতের পোশাক ছিল। পরে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা সাংবাদিকদের জানান, শাকিলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network