শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

দশমিনায় ১৮ মাস পর খুলল আওয়ামী লীগের কার্যালয়

আপডেট: February 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: দীর্ঘ ১৮ মাস পর খোলা হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা।

এ সময় দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে যু্বলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা ফিরে আসবে বলেও শ্লোগান দেন তারা। দলীয় কার্যালয়ের তালা খোলার পর দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন সম্বলিত ব্যানার সাঁটানো হয়।দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা।দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার বলেন, দলীয় কার্যালয় খুলে মিলাদ পরানো হয়।উল্লখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network