আপডেট: February 15, 2026
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের তার চুরির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটকরা হলেন—নাদিম হোসেন, হুমায়ুন ও রহমান।পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, আটক যুবকেরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে।

