শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: June 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয়। কারণ যেখানেই থাকি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু একদিন অবশ্যই হবে। তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাই না।তিনি বলেন, করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। জীবনকে চালিয়ে নিতে হবে। জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুইজন নেতাকে হারিয়েছি। একের পর এ ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের।আজ সোমবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) এর ৩৪তম পতিষ্ঠাবার্ষিকীতে গণবভনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এসব কথা বলেন।

করোনা ভাইরাস সব অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, করোনা ভাইরাস বা কোভিড-১৯ দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন খাতের অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারছি না।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আমরা না, বিশ্বের শক্তিশালী দেশগুলোও অসহায়। যারা কথায় কথায় বোমা মারতো তারাও এখন অসহায়। তারা এখন করোনা ভাইরাসের সঙ্গেই পারছে না।প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এই ভাইরাস সমস্ত বিশ্বকে দুর্বল করে ফেলেছে। সামান্য এই ভাইরাসের সঙ্গে গোটা বিশ্ব পেরে উঠছে না। জানি না, আল্লাহর কী ইচ্ছা।দেশ ও মানুষের সেবা করার সুযোগ দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষকে, জনগণকে ধন্যবাদ জানাই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিয়েছে।

শীর্ষনিউজ/এম

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network