শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

মেহেদী হাসান মিরাজের কুরআন তেলাওয়াতের ভিডিও ভাইরাল

আপডেট: March 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ কুরআন তেলাওয়াত করছেন। তিনি নিজেই কুরআন তেলাওয়াতের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। যেখানে তিনি ইলেকট্রনিক্স মেশিনে শরীর চর্চা করার সঙ্গে সঙ্গে কুরআন তেলাওয়াত করছিলেন।

গত ১ মার্চ (রোববার) কুরআন তেলাওয়াতের এ ভিডিওটি পোস্ট করেন। তার কুরআন তেলাওয়াতের এ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। তিনি ফেসবুকে ভিডিও পোস্টের উপরে দেশবাসীর কাছে দোয়া চেয়ে লিখেছেন-
‘রুমের ভিতর এখনো কঠোর পরিশ্রম চলছে। আমাদের জন্য দোয়া করবেন।’

ভিডিওতে দেখা যায়, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ শরীর চর্চার কঠোর পরিশ্রমের মাঝে কুরআন তেলাওয়াত করছেন। তিনি কুরআনুল কারিমের ফজিলতপূর্ণ দুটি আয়াত তেলাওয়াত করছিলেন। আর তাহলো সুরা বাকারার শেষ দুই আয়াত-

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ – لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
রাসুল বিশ্বাস রাখেন ওই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে- আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর (আসমানি) কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসুলগণের প্রতি। তারা বলে আমরা তাঁর রাসুলদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা! তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তা-ই তার উপর বর্তায়, যা সে করে। হে আমাদের পালনকর্তা! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভূ! এবং আমাদের উপর ওই বোঝা দিও না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।’ (সুরা বাকারা : আয়াতউল্লেখ্য, জাতীয় দলের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজসহ পুরো বাংলাদেশ ক্রিকেটদল বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছেন। সেখানে তারা কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। কোয়ারেন্টাইনের অবসরে শরীর চর্চায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। জিম করার সময় কুরআন তেলাওয়াতের এ ভিডিওটি ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে। ভিডিওটিতে পড়েছে অনেক লাইক, কমেন্টস এবং ব্যাপক শেয়ার হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network