শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ময়দার বস্তায় মিলল আট কেজি গাঁজা, ২০৫ ইয়াবা

আপডেট: April 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে শাহ নাজির মিয়ার ছেলে জসিম মিয়াকে মাদকসহ আটক করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, দুপুরে জেলা সদরের ঘাটুরা এলাকার মেসার্স জিল্লুর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ময়দার বস্তা তল্লাসী করে ৮ কেজি গাঁজা ও ২০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
সুব্রত সরকার বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগ নিয়ে কেউ যাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক চোরাচালান করতে না পারে, সে ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সজাগ দৃষ্টি রাখছে। জসিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় মামলা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network