১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ছেলের প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

আপডেট: মে ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন একজন।সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামলপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮), তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১) এবং সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার তুহুন চন্দ্র দাসের ছেলে তুষার চন্দ্র দাস (১৮)।

পুলিশ জানায়, দুপুরে মনতলা সমিতি ঘর এলাকায় জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সিএনজিচালিত একটি অটোরিকশার চাকা ফেটে যায়। এসময় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে হোসনে আরা, শিউলি ও তার শিশু কন্যা রিনতির মৃত্যু হয়।

এতে আহত হন তুষার ও তামান্না মুনতাকিন রিয়া। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
রিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশায় ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক জবাইদুল ইসলাম বলেন, আহত অবস্থায় তুষার ও রিয়াকে (৩০) হাসপাতালে আনা হলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network