ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা-মেয়েসহ ৩ জন

আপডেট: March 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও দুপুরে তারাকান্দায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার (৩৪) ও তার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম।ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, সকালে উপজেলার কাঁঠালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের ট্রাকের চাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০টার দিকে প্রথমে মা ও পরে বেলা ১১টার দিকে মেয়ে মারা যায়। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকচালক পালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১টার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। রফিকুল ইসলাম পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়েমহাসড়কে উঠলেই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network