শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যৌতুক ও নেশার টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া

আপডেট: April 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যৌতুক ও নেশার টাকা না পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন মাদকাসক্ত স্বামী মমিনুল ইসলাম। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পর পরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত মমিনুল জেলার আদিতমারী উপজেলার নামুরী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে।জানা যায়, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মমিনুল ও নুরী দম্পতির। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহবধূ নুরী। সংসারে সুখ ফিরবে বলে আইনের আশ্রয় নেননি তিনি। তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলা ও নেশার প্রতিবাদ করা পছন্দ ছিলো না স্বামী মমিনুলের। তাছাড়া নেশার জন্য টাকা প্রয়োজন হলেই যৌতুকের টাকা আনতে চাপ দিতে থাকেন স্ত্রীকে। স্ত্রী নুরী তা না আনায় গত চার দিন আগে তাকে অমানবিক নির্যাতন ও মাথার চুল ন্যাড়া করে দেন স্বামী। মাথা ন্যাড়া করার বিষয়টি নুরী যেন তার বাবার বড়ির কাউকে জানতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়।

নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে বৃহস্পতিবার তার বাবাকে নির্যাতন ও মাথা ন্যাড়া করার বিষয়টি জানালে তিনি আদিতমারি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও মাদকাসক্ত মমিনুলকে আটক করে।

নির্যাতনের শিকার গৃহবধূ নুরী জানান, বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারণে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারণে অকারণে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বাহির হতে দিতো না এমনকি কারো সঙ্গে কথা বললেই তাকে সন্দেহ করা হতো। বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোনো পরিবর্তন হয়নি।

নুরী বলেন, প্রায় দিন তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো। বাবা বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চারদিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে গৃহবন্দী করে রাখে। বিষয়টি যেন আমার বাবার বাড়ির কেউ জানতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটিও বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network