শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ ঢালাই! আগৈলঝাড়ায় চাঞ্চল্য

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার ঘটনাকে তারা চরম অনিয়ম ও দুর্নীতির উদাহরণ হিসেবে দেখছেন। এতে করে ব্রিজটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঢালাইয়ের সময় শ্রমিকরা লোহার রডের পরিবর্তে বাঁশ বসিয়ে কাজ সম্পন্ন করেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “এ ধরনের অনিয়ম চলতে থাকলে জনসাধারণের জীবন ঝুঁকির মুখে পড়বে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network