শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে র‌্যাব সদস্যের আত্মহত্যা

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রংপুরে জাকির হোসেন (২৭) নামে র‌্যাব-১৩ এর গোয়েন্দা শাখার এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নগরীর কলেজ রোড হাবিবনগর এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকির হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার মূলগ্রামের রফিকুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন কলেজ রোড হাবিবনগর এলাকার ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এ ঘটনায় তার মামাশ্বশুর বাসায় এসে জাকির হোসেনের স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে চলে যান। স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর জাকির মানসিকভাবে ভেঙে পড়েন। পরে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বাসার মালিক হাফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস থেকে ওই দম্পতি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকাল পর্যন্ত বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network