রাজধানীতে হঠাৎ বৃষ্টি: বাড়ছে শীতের তীব্রতা

আপডেট: January 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিলো রাজধানী। তবে দুপুর ১২টার দিকে হঠাৎ শুরু হয় ব্যাপক বৃষ্টি। কয়েক মিনিটের এই বৃষ্টিতে স্থবির হয়ে যায় জনজীবন। আচমকা এ বৃষ্টিতে পথচারীরা বিপাকে পড়েছেন। আর এই পরিস্থিতেতে বাড়ছে শীতের তীব্রতা।

অন্যদিকে ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network