শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট: June 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাজবাড়ীতে সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।রোববার পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ মুহূর্তে রাস্তায় পাশে উল্টে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে থাকা আহত হেলপারকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network