শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

রাজশাহীতে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার, আটক ৩

আপডেট: June 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রাজশাহীতে দিনে-দুপুরে ছিনতাই হওয়া ৩৩ লাখ টাকা মধ্যে ৩২ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া পশ্চিম পাড়ার সেনপুকুর এলাকার একটি বাড়ি থেকে ওই টাকাগুলো উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার দারুশা এলাকার মিজানুর রহমানের ছেলে মেহেদি হাসান ফয়সাল (২৩), মহানগরীর নওদাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে তাইজুল ইসলাম ডলার (২২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশী গ্রামের আক্তার হোসেনের ছেলে জাফর ইকবাল (২৩)। তাদেরকে বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে ভিভো’র এ দু’জন বিক্রয়কর্মী ঘটনায় জড়িত থাকার কথা এখনও স্বীকার করেনি।রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়। বাকি এক লাখ টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।

মহানগরীর নিউমার্কেটে থাকা ‘হ্যালো রাজশাহী-২’ নামের প্রতিষ্ঠানটির আওতায় বেশ কয়েকটি মোবাইল ফোন ও ইলেকট্রনিক কোম্পানির শো-রুম রয়েছে। এরমধ্যে ভিভো’র দু’জন বিক্রয়কর্মী বৃহস্পতিবার দুপুরে দু’টি ব্যাগে ৩৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে তাদের কাছে থাকা ৩৩ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

ওসি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছিল- এটা বিক্রয়কর্মীদেরই সাজানো ঘটনা। সেই সন্দেহ থেকে যাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়, ভিভো’র সেই দু’জন বিক্রয়কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ‘হ্যালো রাজশাহী-২’ এর অন্য কোম্পানির শো-রুমের একজন বিক্রয়কর্মীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকায় তার বন্ধুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ অভিযানে যাওয়ার আগেই বাড়ি থেকে পালিয়ে যান ওই বিক্রয়কর্মীর বন্ধু।

নিবারণ চন্দ্র বর্মণ আরও বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পুরো রহস্য উদঘাটনের পর মামলা ও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ভিভো শো-রুমের প্রোপাইটর রঞ্জন রায় জানান, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে ভিভোর ওই শো-রুমটি চালান। নতুন কিছু ফোন নেওয়ার জন্য টাকাগুলো বৃহস্পতিবার ভিভোর ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা ছিল। তবে তাদের দুই কর্মী দু’ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে ৩৩ লাখ টাকার ব্যাগটি ছিনতাই হয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network