রাতের আঁধারে সরকারি চাল প্যাকেটজাত করছেন মেম্বর: ভিডিও ভাইরাল

আপডেট: November 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

রাতের আঁধারে সরকারি চাল প্যাকেটজাত করছেন মেম্বর: ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:: বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খন্দকারের নিজ গোডাউনে সরকারি চাল রাতের আঁধারে প্যাকেটজাত করছেন। যার একটি ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ভিডিওর ব্যাপারে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন- এই চাল উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরের। তিনি আমার এখানে এসে প্যাকেট করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, আমার কোনো চাল নেই এটা সম্পূর্ণ মিথ্যা এ চাল মজিবর খন্দকারের নিজের হতে পারে।

তবে সরজমিনে গিয়ে দেখা যায়, খোলা বাজারের মোড়কে বস্তাজাত করছেন ইউপি সদস্য মজিবর রহমান খন্দকারসহ তার কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন, বিষয়টি আমার জানা নেই তবে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network