শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

রাতে তাণ্ডব চালিয়ে সকালে নিম্নচাপে পরিণত আম্পান

আপডেট: May 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
রাতভর তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় আম্ফান এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালের দিকে স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর–উত্তরপূর্ব দিকে সরে গেছে ঘূর্ণিঝড় আম্ফান। স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্ফান বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে রাজশাহী-পাবনা অঞ্চলে অবস্থান করছিল। এটি আরো উত্তর–উত্তরপূর্ব দিকে সরে যাবে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দীন আহমেদ এসব তথ্য জানান।
 
সামছুদ্দীন জানান, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
আম্ফানের আঘাতে সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব স্থানে আম্ফানের আঘাতে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। তবে পটুয়াখালীসহ অন্যান্য স্থানে এখনও সাগর উত্তাল রয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network