শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতি, হাতেনাতে ধরা কসাই

আপডেট: January 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ভোরে পৌরসভার কসাইপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

তিনি বলেন, পৌরশহরের কসাইপট্টির দুই মাংস বিক্রেতা রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় ওই দুই কসাই রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির কথা স্বীকার করলে তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network