শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

রোজা শুরুর আগেই লেবু-বেগুনের দাম চড়া

আপডেট: March 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। কিন্তু রোজা শুরুর আগেই ইফতার সামগ্রীর অন্যতম উপাদান বেগুন ও লেবুর দাম বেড়েছে।

কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকায়। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০ থেকে ২৫ টাকা।
সোমবার (১১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

বেগুন ও লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ক্রেতা রাজীয়া সুলতানা বলেন, কিছুদিন আগে যে বেগুন কিনলাম ৬০ টাকায়, সেটা আজ ৮০ টাকায় কিনতে হচ্ছে। লেবুর হালি ছিল ২০ থেকে ২৫ টাকা। রোজার কারণে এখন লেবুর হালি কিনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আমরা কোন দেশে বাস করি? এদেশের সবজি ব্যবসায়ীদের কোনো ইমান নেই।

আরেক ক্রেতা মোহাম্মদ আলী বলেন, রোজা এলে বেগুন ও লেবুর চাহিদা বাড়ে, আর তার ফায়দা নেয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কথা চিন্তা করার কেউ নেই। বিক্রেতারা শুধু তাদের লাভের কথাই ভাবেন।

ক্ষোভ প্রকাশ করে শাকিল সরদার নামে এক ক্রেতা বলেন, প্রতি মাসেই তো কোনো না কোনো পণ্যের দাম বাড়ে। কিন্তু রমজানে কি সেসবের দাম একটু কম রাখা যায় না? ব্যবসায়ীরা তো সারা মাসই ব্যবসা করছেন। এ দেশের ব্যবসায়ীরা লাভ ছাড়া কিছুই বোঝেন না!

লেবু ও বেগুনের দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা বলছেন, আড়তে যেখান থেকে পাইকারি দরে বিক্রি হয়, সেখানেই সবকিছু বেশি দামে বিক্রি হচ্ছে। বেশি দামে কেনার কারণে আমাদেরও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা তো লোকসান দিয়ে বিক্রি করতে পারি না।

সবজি বিক্রেতা আল-আমিন বলেন, পাইকারিতে হঠাৎ করে দাম বেড়ে গেছে, এখান আমরা কী করব? বেশি দামে কিনে আনছি বলেই বেশি দামে বিক্রি করছি। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারেও কম দামে বিক্রি করব।

আরেক সবজি বিক্রেতা সোলায়মান বলেন, আমরা যেখান থেকে পণ্য কিনে আনি, সেখানকার দাম অনুযায়ী খুচরায় বিক্রি করে থাকি। ফলে পাইকারি বাজারে দাম বাড়ালে আমাদেরও বেশি দামেই কিনতে হয়। রোজা এলে বিভিন্ন সবজির দাম বেড়ে যায়, এখানে আমাদের কী করার আছে!

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network