শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে প্রকৌশলী, হাসপাতালে ভর্তি

আপডেট: May 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: অজ্ঞান পা‌র্টির খপ্পরে পরে এক প্রকৌশলী তিন রাত ঢাকা ব‌রিশাল নৌ রু‌টের মানামী ল‌ঞ্চে অচেতন অবস্থায় থাকার খবর পাওয়া গে‌ছে।শ‌নিবার ভোর রাতে অচেতন অবস্থায় মো. আল আমিন না‌মে ওই প্রকৌশলী‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন ইউনিটে ভ‌র্তি করা হয়।

আল আমিন পটুয়াখালীর গলা‌চিপার ডাকুয়া এলাকার আব্দুল বা‌রে‌কের ছে‌লে। তিনি ময়মন‌সিংহ এলাকার আরিফ কোম্পানি‌তে প্রকৌশলী প‌দে কর্মরত।

আল আমিনের স্ত্রী কামরুন্নাহার ব‌লেন, বৃহস্প‌তিবার ময়মন‌সিংহ থে‌কে ঢাকা এসে ব‌রিশা‌লের ল‌ঞ্চে ওঠে আল আমিন। সর্বশেষ শনিবার রাত ১০টায় লঞ্চ থে‌কেই কথা হয় তার সঙ্গে। এরপর থে‌কেই যোগা‌যোগ ছি‌ল না। শ‌নিবার আমি থানায় জি‌ডি করার প্রস্তু‌তিও নি‌য়ে‌ছিলাম। এরপর এক যাত্রী আমা‌কে ফোন ক‌রে আল আমি‌নের কথা জানা‌লে আমি আমার ভাইদের লঞ্চঘাট যে‌তে ব‌লি।

তিনি বলেন, রাত ১২টার দি‌কে মানামী ল‌ঞ্চ ব‌রিশাল লঞ্চ ঘাট আস‌লে মেয়‌রের লোকজন আল আমিন‌কে অচেতন অবস্থায় লঞ্চ থে‌কে না‌মি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। তার সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা, নতুন জামা কাপড় ও একটি মোবাইল ফোন নি‌য়ে গে‌ছে‌।

তিনি অভিযোগ করেন, একটা ল‌ঞ্চের ডে‌কে একজন যাত্রী তিন রাত ছি‌ল, আর সেটা ল‌ঞ্চের কেউ খেয়াল কর‌লো না, এটা হ‌তে পা‌রে না। ল‌ঞ্চের লোকজনও জ‌ড়িত অজ্ঞান পা‌র্টির সঙ্গে।

ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন ইউনিটের সহকা‌রী রে‌জিস্ট্রার শামসু‌দ্দোহা তৌ‌হিদ ব‌লেন, অচেতন অবস্থায় ওই রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। তার জ্ঞান ফে‌রে‌নি এখনো। চি‌কিৎসা চল‌ছে। চি‌কিৎসায় দে‌রি হ‌লে তার অনেক বড় সমস্যা হ‌তে পার‌তো।

মানামী ল‌ঞ্চের ব‌রিশাল অফিস ম‌্যা‌নেজার রে‌জোয়ান হো‌সেন লিপন ব‌লেন, আমরা এই ধরনের কো‌নো বিষয় জা‌নি না।

বিআইড‌ব্লিউ‌টিএর যুগ্ম প‌রিচালক ও ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, শ‌নিবার রা‌তে এক যাত্রী‌কে অচেতন অবস্থায় মেয়র সা‌দিক আব্দুল্লাহর লোকজন মানামী লঞ্চ থে‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে। একটা ল‌ঞ্চে একজন যাত্রী তিন রাত ও দুই দিন ছি‌ল, আর সেটা ল‌ঞ্চের স্টাফরা খেয়াল ক‌রে‌নি, এটা হ‌তে পা‌রে না। লঞ্চ কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network