শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী আটক

আপডেট: June 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: লালমনিরহাটে তেল চুরির অভিযোগে মমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় নির্যাতনকারী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম নির্যাতনকারীকে আটকের খবর নিশ্চিত করেন।

এর আগে ওই কিশোরকে নির্যাতনের কিছু স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নির্যাতনের শিকার কিশোর শহরের চাঁদনি বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শহরের মিশন মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগে কিশোর মমিনুল ইসলামকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল ঘটনাস্থলে এসে তাকে মারধর শুরু করেন।

এ সময় ওই কিশোর নিজেকে বাঁচাতে আশরাফ আলীর পা ধরে ক্ষমা চাইলেও তিনি তাকে পেটাতে থাকেন। মারধরের একপর্যায়ে স্থানীয়দের অনুরোধে ওই কিশোরকে ছেড়ে দেন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে নির্যাতনের স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিন রাতেই আশরাফ আলী লালকে শহরের মিশন মোড়ের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, নির্যাতনকারীকে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network