লালমোহনে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট: April 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় প্রায় দুই কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে লালমোহন পৌর শহরের পৃথকস্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. ঝান্টু, তার স্ত্রী নার্গিস, স্ত্রীর বড় বোন আরজু ও মো. শাকিল।ঝান্টু লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শাকিল লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার কালুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ঝান্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার রাতে পৌর শহরের লাঙলখালী ব্রিজের ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ ফের ঝান্টুকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন, পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আরো আড়াইশত গ্রাম গাঁজাসহ নার্গিস, আরজু ও শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network